সিংগাইরে মাছের সাথে শত্রুত

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ):মানিকগঞ্জের সিংগাইরে শত্রুতা করে পুকুরে গ্যাস ট্যাবলেট ও ল্যাপথল দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে,গত শুক্রবার(৩০ অক্টোবর) উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আত্রাইল গ্রামের জে.বি.সি ইট ভাটার মালিক মো.জাফর হোসেনের পুকুরে। আজ শনিবার(৩১ অক্টোবর) দুপুরে সাংবাদিকরা বিষয়টি জানতে পারে।
সরেজমিনে গিয়ে পুকুরের মালিক জাফর হোসেনের সাথে কথা বললে তিনি জানান,আমার ভাতিজা মতিয়ার শুক্রবার দুপুরে পুকুরে গোসল করতে গেলে মরা মাছ ভাসতে দেখেন। পরে ঐ দিন আমাকে না পেয়ে আজ শনিবার সকাল ৮ টায় আমাকে জানায়। খবর পেয়ে দ্রুত পুকুরে ছুটে গিয়ে দেখি আমার পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠেছে। আশে-পাশে আরও ৪টি পুকুর রয়েছে সেখানে কোন সমস্যা হয়নি। তিনি আরও বলেন-শত্রুতা বসত কেউ হয়তো আমার মাছের এই ক্ষতি করেছে। আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও আমার ওয়ার্ড মেম্বারকে বিষয়টি অবগত করেছি।
স্থানীয় ইউপি মেম্বার মো.ফালু বলেন-পুকুরে গিয়ে মরা মাছ ভাসতে দেখেছি। কিন্তুু কিভাবে মাছ মারা গেছে কোন মন্তব্য না করে বলেন,পানি ও মাছ পরীক্ষা করলেই আসল রহস্য পাওয়া যাবে।
চারিগ্রাম ইউপি চেয়ারম্যান মো.সাজেদুল ইসলাম স্বাধীন বলেন-আমার কাছে বিষয়টি কেউ জানায়নি। আপনার কাছে শুনলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *