নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সের বিতর্কিত ও উগ্রবাদী ম্যাগাজিন শার্লি হেবদোতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর বিতর্কিত ও ব্যাঙ্গাত্মক কাটুন প্রকাশ ও ফ্রান্সের বিতর্কিত প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর বারবার ইসলাম বিরোধী বক্তব্যের প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়া ওয়ান ব্যাংক মোড় হতে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পজেলার থানার মোড় ও লটাখোলা করম আলীর মোড় হয়ে জয়পাড়া বাজার বড় মসজিদে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
দোহারের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মুসুল্লীদের মিছিলে অংশগ্রহণ করেন।
ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ হাফেজ ইসমাইলের সভাপতিত্বে ও ইসলামি আন্দোলন দোহার থানা শাখার সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকীর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি মো.সুলাইমান বেপারী, জয়েন্ট সেক্রেটারি আলহাজ হাফেজ রহুল আমিন দেওয়ানসহ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আলহাজ হাফেজ ইসমাইল বলেন “মুসলমান কখনও কোনো ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয় না ও কোনো ধর্মকে ছোট করার চেষ্টা করে না। কিন্তু অমুসলিমরা বারবার ইসলাম ধর্মের উপর আঘাত করে যাচ্ছে। ফ্রান্স সরকারের পৃষ্টপোষকতায় ইসলামের উপর বারবার আক্রমন ও প্রিয়নবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন ফ্রান্সের সকল পণ্য বয়কট করে মুসলমানদের প্রতিবাদ জানানো উচিত। তিনি আরও বলেন,মুসলিম জনগণের চিন্তা চেতনাকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সরকারের উচিত ফ্রান্সের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও নিজেদের কঠোর অবস্থান ফ্রান্সকে জানিয়ে দেওয়া। ফ্রান্স সরকার তাদের অবস্থান থেকে ফিরে না আসা পর্যন্ত ও তাদের কৃতকর্মের ব্যাপারে ক্ষমা না চাওয়া পর্যন্ত পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ও আহবানে প্রতিবাদ সমাবেশ চলবে।
দোহার থানা শাখার সাধারণ সম্পাদক মো. সুলাইমান বেপারী বলেন, বিশ্বের বেশিরভাগ সম্পদ মুসলমানদের হাতে। মুসলমানদের প্রতি ফ্রান্সের এই বৈরি ও বিদ্ধেষমূলক আচরণের কঠোর জবাব মুসলমানদের দেওয়া উচিত।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. হাফিজুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আমজাদ হুসাইন,সদস্য মুফতী জিল্লুর রহমান, ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মুফতী আলমাস হুসাইন , মুফতী মাসউদুর রহমান।
এসময় আরও মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি দোহার থানা শাখার সেক্রেটারি মোসলেম উদ্দীন মোল্লা, ইসলামী ইসলামি শ্রমিক আন্দোলনের সভাপতি মোশারফ হুসাইন শামীম, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা জেলা পশ্চিমের সভাপতি মো. কামাল হুসাইন, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দোহার থানা শাখার আহবায়ক মো. মনির মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
