মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জের আঞ্চলিক মহাসড়কে সড়ক র্দূঘটনায় নারীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্য হয়েছে। আজ বৃহস্পতিবার(২২ অক্টোবর) দুপুর দেড় টার দিকে আঞ্চলিক মহাসড়কে সিংগাইর পৌর এলাকার বিনোদপুর ঋষিপাড়া ব্রীজের পশ্চিম পাশে এ র্দুঘটনা ঘটে। নিহতরা হলেন-বাসের ড্রাইভার হৃদয় (২৫) ঢাকা জেলার ধামরাই উপজেলার আড়াইলা গ্রামের মো.খোরশেদের ছেলে,আনোয়ারা (৬০) মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের আব্দুল হামিদের স্ত্রী,নিখিল (২৫) উপজেলার বিনোদপুর এলাকার আনন্দ প্রিন্টাস্ এর মেশিন অপারেটর।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মারুফ জানান, উপজেলার বিনোদপুর এলাকার আনন্দ প্রিন্টাস্ এর মেশিন অপারেটর নিখিল(২৫) রাস্তা পাড় হওয়ার সময় হরিরামপুর থেকে ঢাকা গামী ১৫-১৬ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা শুকতারা সার্ভিস (মেহেরপুর-জ ১১-০০০৪) পৌছালে রাস্তার মাঝখানে পথচারী নিখিলকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির গতি নিয়ন্ত্রন আনার চেষ্টা করলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উত্তর পাশে নিচে পরে যায়। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের টিম এসে ঘটনাস্থল থেকে গাড়ী চালকসহ ১ জন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে। পথচারীকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহত অন্য যাত্রীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। এ ঘটনা উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালাম(পিপিএম) বলেন-লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং আইনুনাগ ব্যবস্থার প্রস্তুুতি চলছে।
