ঢাকা নবাবগঞ্জ রোডে ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত-৩

নিজস্ব প্রতিবেদক : সিরাজদিখানে ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিক খান (২৭) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সে কেরানীগঞ্জ মডেল থানার গোয়ালখালী গ্রামের নজরুল খানের পুত্র । গুরুতর আহত ৩ জনকে প্রথমে রোহিতপুর ল্যাব ওয়ান হাসপাতালে ও পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ( মিটফোট) হাসপাতালে নেওয়া হয়েছে । গতকাল মঙ্গলবার দুপুর ৩ টার দিকে সিরাজদিখান উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের মরিচা ব্রীজের উপরে এ ঘটনা ঘটে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা গ্রামী ১ টি মোটর সাইকেলের সাথে বিপরীত দিকে থেকে আসা ১ টি মোটর সাকেলের মুখোমুখী সংঘর্ষ হলে ৪ জন আহত হয় । গুরতর আহত অনিককে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় । বাকী ৩ জন আহতদের ঢাকা মিটফোট হাসপাতালে নেওয়া হয়েছে । নিহত অনিকের সাথে থাকা আহত শ্রাবণী কেরানীগঞ্জ মডেল থানার কামার্তা গ্রামের বাসিন্দা। অপর দুই জনের পরিচয় পাওয়া যায়নি

শেখরনগর তদন্ত কেন্দ্রের এএসআই শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ২ মোটর সাইকেল মুখোমুখির সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত ৩ জনকে তাদের মিটফোট হাসপাতালে নেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *