মুন্সিগঞ্জ প্রতিনিধি : গতকাল (০৯/১০/২০২০ ইং) আনুমানিক রাত ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন মজিদপুর সাকিনস্থ জৈনক বরকত আলী সাহেবের বাড়ীর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (দেশীয় তৈরী বাংলা মদ) বিক্রয় করিতেছে এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনা স্থলে উপস্থিত হয়ে তপন মন্ডল ও মহিন খলিফা নামের ২ জন মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়। এসময়ে র্যাব তাদের কাছ থেকে ৩০ লিটার দেশি মদ ও ১টি মোবাইল ফোন জদ্ব করে।বর্ণিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে দেশিয় তৈরি বাংলা মদের ব্যবসা চালিয়ে আসছে। তারা এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।
উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধিন।
