নিজস্ব প্রতিবেদক: ভারত যুদ্ধকালীন সময়ের বন্ধু তাই বাংলাদেশের সাথে সম্পর্ক অটুট রয়েছে, আগামীতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার দোহারের মধুরচর এলাকায় গান্ধীজি অভয় আশ্রম পরির্দশনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস এর সাথে যখন আমার প্রথম কথা হয় তখনই দোহারে মহত্মা গান্ধীর আগমনের বিষয়ে তাকে আমি অবগত করি। তখন তিনি দোহারের গান্ধীজি অভয়আশ্রম পরির্দশনের কথা জানান।
পরিদর্শন শেষে এক বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেন, ভারত-বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্ক যুদ্ধকালীন সময়ের ইতিহাস থেকে এখনো অটুট রয়েছে আগামীতেও থাকবে। এসময় বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গান্ধীজির ইতিহাস ধরে রাখতে দোহারে একটি ইনস্টিটিউট করতে সহযোগিতার কাথা জানান তিনি।
উল্লেখ্য, ১৯৩৭ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন বেগবান করতে তৎকালিন অভিভক্ত বাংলার তিন বারের মুখ্য মন্ত্রী ডা: প্রফুল্যচন্দ্র মোহন ঘোষের আমন্ত্রনে দোহারের মধুরচর ও মালিকান্দা এলাকায় আগমন ঘটে মহত্মা গান্ধীর। এসময় মধুরচর এলাকায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও অভয়াশ্রম নির্মান করেন মহত্মা গান্ধী। তার প্রতি সম্মান জানাতে গান্ধিজী অভয়াশ্রম পরিদর্শনে আসেন ভারতীয় হাই কমিশনার।
