নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বন্যা কবলিত ১১০টি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলার মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের ১৯৭২ ব্যাচের ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠিত ‘স্টুডেন্ট ফোরাম’।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কালেজ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়। অনুষ্ঠান শুরুর আগে সংগঠণের উদ্যেক্তা অবসরপ্রাপ্ত অব: লেপ্টেনেন্ট মতিউর রহমানের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, ডা:লোকমান হোসেন, আবুল কালাম আজাদ, সোলায়মান শরীফ, ইদ্রিস খান, ডা:শাহজাহান, মো.শাহ-আলম, হযরত আলী, আব্দুর রফিক আক্কাস, শহিদুর রহমান, গাজী জয়ধর, মো. ছোবাহান সহ সংগঠনের অন্যন্য সদস্যরা। কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগীতা কারেন কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার শামীম আহমেদ, আব্দুল হাকিম, আব্দুস সুবাহান,কাজী গিয়াস উদ্দিন আবুল,তারিক আলম ও অজয় কুমার ঘোষ।
