‘সবুজ বাংলাদেশ’ এর সদস্য সচিব দোহারের জামিল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী,পরিবেশ ও কৃষি উন্নয়ন ভিত্তিক সংগঠণ ‘সবুজ বাংলাদেশ’ এর ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিন আলম ও সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাবু’র স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আহবায়ক এবিএস বাবলু ও জামিল মাহমুদ কে সদস্য সচিব করে নাম ঘোষণা করা হয়। আগামী ১৫ অক্টোবরের মধ্যে বাকি সদস্যদের নামের তালিকা জমা দেওয়ার জন্য প্রজ্ঞাপনে নির্দেশনা প্রদান করা হয়।

সদস্য সচিব জামিল মাহমুদ জানান, আমাকে এই কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিবেশবাদী এই সংগঠন করোনায় ২৭টি লাশ দাফন সহ নানা কর্মসূচির মাধ্যমে সুনাম অর্জন করেছে। সারাদেশে সংগঠনটির মোট শাখা রয়েছে ৪০টি। ঢাকা জেলায় নিজ দায়িত্বে সংগঠণের কর্মকান্ড গতিশীল কারার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবেন বলে জানান তিনি।  উল্লেখ্য, জামিল মাহমুদ উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *