ইউএনও’র উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার সন্তান দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধন করেছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশগ্রহন করেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ আবুবকর সিদ্দিক বলেন, ওমর আলী শেখ একজন বীর মুক্তিযোদ্ধা, ওয়াহিদা খানম একজন মুক্তিযোদ্ধার সন্তান তাদের উপর হামলা হওয়া মানে মুক্তিযোদ্ধাদের উপর হামলা। তিনি উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেই সাথে হামলাকারীদের এমন শাস্তি দাবি করেন যাতে করে ভবিষ্যতে আর যেন কেউ মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলা করার সাহস না পায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য, কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসান আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ মো. জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *