দোহারে প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় নিরাপদ আভিবাসনে সচেতনতামূলক অংশীজন সভা ও প্রবাসী কর্মীর ৪১ জন মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জয়পাড়ায় ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আইসিএমপিডি এর কান্ট্রি কো-অর্ডিনেটর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো.ইকরাম হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুন্নাহার খান,আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমা আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথি,নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, সুতারপাড়া ইউপি চেয়ারম্যান সুরুজ বেপারী, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শামিম আহমেদ হান্নান সহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *