দোহারে করোনায় আক্রান্তের সংখ্যা ৫শ’

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫শ’ ছাড়িয়েছে। সোমবার ( ৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.জসিম উদ্দিন। এছাড়া এই উপজেলায় করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ্যতার হার বেশি। মোট সুস্থ্য হয়েছেন ৩৯৬ জন। করোনায় মৃত্যুবরণ করেছেন ৮ জন। বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ২ জন এবং বাড়িতে ৯৪ জন। এপর্যন্ত দোহার উপজেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬৬৮ জন।
স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো.জসিম উদ্দিন জনান, দোহার উপজেলার করোনা ভাইরাসে আক্রান্তদের সঠিক চিকিৎসা ও প্রতিনিয়ত মনিটরিং এর কারনে সুস্থ্যতার হার বেশি। এছাড়া ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান সার্বক্ষণিক আক্রান্ত রোগীদের বিষয়ে খোঁজ খবর রাখছেন বলে জানান তিনি। করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্য কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *