দোহার পৌরসভার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:  দোহার উপজেলার পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের ২২তম বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে পৌরসভার সভাকক্ষে বাজেট ঘোষণা করা হয়। ২০২০-২০২১ অর্থ বছরে ৫৬ কোটি ৭৬ লক্ষ ৮২ হাজার ৯ শত ১৫ টাকা ঘোষণা করা হয়।
দোহার পৌরসভার মেয়র আলহাজ আ.রহিম মিয়ার সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মুশফিকুর রহমান, পৌরসচিব নাসরীন জাহান, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা লুৎফর রহমান আকন্দ, কাউন্সিলর আনোয়ার হোসেন,আলমাছ উদ্দীন, আদিল শিকদার,রকিবুল হাসান রকিব,খালেদা আক্তার,জামিলা খাতুন উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *