নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকায় বসতঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া প্রতিবন্ধী কিশোরী নিপা সাহা’র পরিবারকে ১০ হাজার টাকা ও ঘর তুলতে নতুন টিন দিয়ে সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। রবিবার দুপুরে সংগঠনের নেতা কর্মীদের নিয়ে সহায়তা প্রদান প্রদান করা হয়। এসময় নিহত নিপার বাবা,মা ও তার স্বজনদের সাথে কথা বলে সহমর্মিতা প্রকাশ করেন তিনি।
নির্মল রঞ্জন গুহ বলেন, দেশের সকল মানবিক কাজে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে দাড়িঁয়েছে। এসময় সকল বিত্তশালীদের নিহত নিপার পরিবারের পাশে এস দাড়াঁনোর আহ্বান জানান।
উপস্থিত ছিলেন,ঢাকা জেলা (দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী,সহ-সভাপতি শহিদ চৌধুরী, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারীসহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ১৪ বছরের প্রতিবন্ধী কিশোরী নিপা সাহা।
