জয়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার জয়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির আহমেদ আর নেই। মঙ্গলবার রাত ৯টার দিকে জয়পাড়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০২ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে বিছানায় শয্যাশায়ী ছিলেন জহির আহমেদ। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বুধবার দুপুর ১২ঃ০০ টায় জয়পাড়া বড় মাঠে তার জানাযার নামাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *