নবাবগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও শহিদের স্মরনে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:  ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতও শহিদের  স্মরনে ঢাকার নবাবগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২১আগস্ট) বাদ জুম্মা নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন জালালের উদ্যোগে নবাবগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় । দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মো. মাহমুদুল হাসান । এ সময় উপস্থিত ছিলেন কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ ইব্রাহীম খলিলসহ স্থানীয় আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *