নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রহিম(৬৫) ও মোবারক(৬০) কুপিয়ে আহত করা হয়েছে।গতকাল সোমবার রাতে সাড়ে ৭টার দিকে উপজেলার পল্লী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মইপাড়া গ্রামের রশিদ বেপারীর ছেলে রহিম ও মোবারক।
জানা যায় ,গতকাল সোমবার রাতে সাড়ে ৭টার দিকে উপজেলার পল্লী বাজার এলাকায় মাকের্টে ব্যবসায়ীক কেন্দ্র করে মামাতো ভাই নুর মোহাম্মদ (৪৩) ফুফাত বড় ভাইদের সাথে বাগবিদন্ডা হয় পরে নুর মোহাম্মদ তার সঙ্গীয় দলবল নিয়ে ধারালো দেশী অস্ত্র দিয়ে রহিম ও মোবারকে এলোপাথারীভাবে কুপিয়ে আহত করে । এ ঘটনায় আহত দুই ভাইকে উদ্ধার করে ফুলতলা আব্দুর রাজ্জাক হাসপাতালে চিকিৎসা করা হয় । পরবর্তীতে সাইনপুকুর তদন্ত কেন্দ্রে অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।
এ বিষয়ে সাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান,আমরা অভিযোগ পেয়েছি।স্থানীয়রা বিষয়টি মিমাংসা করবে বলে জানালে সুযোগ দেওয়া হয়েছে অন্যাথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
