দোহারে কর্মহীন নিম্ন-আয়ের মানুষের মাঝে মাস্ক, টুপি ও সেমাই বিতরণ করলেন লায়ন আব্দুস সালাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : দোহার উপজেলার নারিশা ইউনিয়নের নিন্ম আয়ের মানুষের মাঝে  মাস্ক,টুপি ও সেমা্ই বিতরণ করলেন ঢাকা লায়ন্স ক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী । মঙ্গলবার বিকালে মেঘুলা বাজার এলাকায় রিক্সা চালক,দিন মজুর,অটোচালক ও নিন্ম আয়ের মানুষের মাঝে ৮৫০টি মাস্ক,২০০ টুপি ও ২০০ প্যাকেট সেমাই বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রলীগের আহবায়ক  মো. আলমগীর হোসেন, নারিশা ইউনিয়নের আওয়ামীলগের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, আলমাছ হাওলাদার, ও বতর্মান উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ সময়ে মো.আব্দুস সালাম চৌধূরী বলেন,আমরা ঘরবন্দী মানুষের মধ্যে যারা নিতান্তই হতদরিদ্র, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব করার। আমরা আমাদের সমাজের দায়বদ্ধতা থেকে যতটুকু পেরেছি তাদের কাছে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছি।আগামীতে পাশে থাকবো ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *