সুশান্তকে ‘কালা যাদু’ করেছিলেন প্রেমিকা রিয়া

নববাংলা বিনোদন ডেস্ক:  ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্তের মৃত্যুর ঘটনা প্রতিদিনিই নতুন মোড় নিচ্ছে। সুশান্তের ওপর ‘কালা যাদু’ করতে তার সাবেক প্রেমিকা রিয়া এমন তথ্য জানিয়েছেন তার বোন মিতু সিংহ। বুধবার (২৯ জুলাই) সুশান্ত আর রিয়া প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিহার পুলিশকে জানিয়েছেন তিনি। বলেন, ‘সুশান্তের গৃহ পরিচারক আমায় জানায় যে বেশ কয়েক মাস ধরে রিয়া আর সুশান্ত একসঙ্গে আছেন। শুধু তাই নয়, এই সময়ে রিয়া সুশান্তের ওপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োজ করতো।’

মিতু জানান, গণমাধ্যমের খবর যদি সত্যি হয়, তা হলে ওই পরিচারকই প্রথম সুশান্তের মৃতদেহ দেখতে পান। এরই মধ্যে বিহার পুলিশ পৃথকভাবে সুশান্ত হত্যার তদন্ত শুরু করেছে। মুম্বই পুলিশও সুশান্তের বাবা আর বোনের বক্তব্য রেকর্ড করবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

অন্যদিকে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু-মামলায় বিহার পুলিশের থেকে এফআইআরের কপি চেয়েছে ইডি। আত্মহত্যায় প্ররোচনা দেয়া ছাড়াও সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন প্রয়াত অভিনেতার বাবা। সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা লোপাটেরও অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *