নবাবগঞ্জের মরিচায় ট্রাক উল্টে গরু মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা- নবাবগঞ্জ মহাসড়কের সিরাজদিখান নবাবগঞ্জ মাঝামাঝি মরিচা সেতুর পাশে গরুর ট্রাক উল্টে পানিতে পড়ে এক গরু মারা গেছে। জানা গেছে, রাজধানীর গরুর হাটে গরু বিক্রির উদ্দেশ্যে দোহার এবং নবাবগঞ্জ থেকে ট্রাক ভর্তি করে গরু নিয়ে রওনা দেয় বেপারীরা। চলতি গাড়ি মরিচা এলাকায় পৌঁছালে হঠাৎ গরুবাহী ট্রাক বিলের পানিতে পড়ে যায়। তৎক্ষনিক স্থানীয়রা এগিয়ে এসে ট্রাকে থাকা গরুর রঁশি কেটে দেয়। এতে অন্য গরুগুলো বাঁচলেও একটি গরুকে বাচানো যায়নি। বিলে অতিরিক্ত পানি থাকায় ঘটনাস্থলেই একটি গরু মারা যায়। বিষয়টি স্থানীয় লোকজন ও প্রতক্ষ্যদর্শীরা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *