নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে বন্যা কবলিত ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী। শুক্রবার সকালে উপজেলার সুতারপাড়া, বিলাসপুর মাহমুদপুর ও নারিশা ইউনিয়নে বন্যা কবলিত এলাকায় নৌকাযোগে বানভাসি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও শতাধিক দুস্থ পরিবারের মাঝে অর্থিক সহায়তা প্রদান করেন তিনি। পরবর্তীতে আরো তিন শতাধিক খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানান সালাম চৌধুরী। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চিড়া গুর, মুড়ি সহ শুকনো খাবার ।
ত্রাণ বিতরণের সময় লায়ন আব্দুস সালাম চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগের উপর মানুষের হাত নেই এই দুর্যোগে জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন এবং থাকবেন, বন্যার পাশাপাশি করোনার কারনে যারা কাজে বের হতে পারছেন না কিংবা লকডাউনের মধ্যে রয়েছেন তাদের সাধ্যমতো সাহায্যের চেষ্টা করা হবে। তিনি আরো বলেন, যে কোন দুর্যোগে দোহারের মানুষের পাশে ছিলাম,আছি ভবিষ্যতের থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড: হাবিবুর রহমান, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম,কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন রিয়াদ, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম ছাত্রলীগ নেতা জাফর আহম্মেদ প্রমুখ।
