বন্যাদুর্গত পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ

মো. কামাল হোসেন: ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) এর পক্ষ থেকে বন্যা কবলিত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারিশা ইউনিয়ন শাখার নেতাকর্মীরা ।

আজ শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার নারিশা পশ্চিমচর ও মেঘুলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারিশা ইউনিয়ন শাখার ব্যাবস্থাপনায় বানভাসি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ ইসমাইল, সাধারণ সম্পাদক মো. সুলাইমান বেপারী, সহকারী সাংগঠনিক সম্পাদক, মাওলানা যুবায়ের আহমাদ সাকী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল গফফার আল ফরিদী, সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, নারিশা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম শাহীন, সহ-সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম ভূইয়া, আব্দুল করিম, ইসলামী যুব আন্দোলন নারিশা ইউনিয়ন শাখার সভাপতি মো. আমির হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

খাদ্যসামগ্রী বিতরণ শেষে নেতাকর্মীরা বলেন, যেহেতু আল্লাহ এই বন্যা দিয়েছেন, আমরা ধৈর্য ধারন করবো। আল্লাহর কাছে দোয়া করব তারাতাড়ি যেন বন্যার পানি কমে যায়। এই দুর্যোগে পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে আমরা বন্যার্তদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *