স্টাফ রিপোর্টার: ঢাকার নবাবগঞ্জে ২০টি অবৈধ ভেসাল জাল ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার বিলছড়ি বিল, বেড়িবাঁধ হতে কুঠুরি পর্যন্ত প্রাকৃতিক মৎস্য সম্পদ বিনষ্টকারী অবৈধ ভেসাল জাল ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে মৎস্য সুৃরক্ষা আইন ১৯৫০ বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়।
