সিংগাইরে পুলিশের উদ্ধারকৃত অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় পেয়েছে

রকিবুল হাসান বিশ্বাস: মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দল ঘোনাপাড়া চার রাস্তার মোড় হতে থানা পুলিশ উদ্ধারকৃত অজ্ঞাত ব্যক্তির (৪৬) লাশের পরিচয় পেয়েছে সিংগাইর থানা পুলিশ।  লাশটি ময়নাতদন্তর জন্য মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়। লাশের পড়নে ছিল জিন্সের প্যান্ট ও কালো লাল রংয়ের শার্ট। লাশের মানিব্যাগে থাকা বিভিন্ন কাগজপত্র দেখে সকাল থেকে ঢাকার বিভিন্ন জায়গায় লাশের পরিচয় খোঁজতে থাকেন সিংগাইর থানার এস আই মো. আনোয়ার হোসেন (পিপিএম) অবশেষে দুপুরের দিকে ঢাকার তেজগাও থানায় লাশের পরিচয় পাওয়া যায়। সিংগাইর থানার এস আই মো. আনোয়ার হোসেন জানান, আজ ভোরে  অজ্ঞাত পরিচয়ে যে লাশটি পাওয়া গেছে তার মানিব্যাগ থাকা বিভিন্ন কাগজ পত্র দেখে ঢাকার বিভিন্ন জায়গায় তার পরিচয় পাওয়ার চেষ্টা করি।

অবশেষে দুপুরের দিকে তার পরিচয় পেতে আমরা সক্ষম হয়।নিহত ব্যক্তির নাম মো. সুলতান হোসেন (৪৬) পিতার নাম মৃত শুকুর আলী গ্রাম ভবদিরা উপজেলা  রাজবাড়ী। বর্তমান ঠিকানা তেজগাও নাখালপাড়া। তিনি এক সন্তানের জনক সে পোশাক কারখানায় চাকরী করতেন।পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই তিনি ঢাকার বাসা থেকে নিখোঁজ হয় পরের দিন ১৫ জুলাই নিহত সুলতান হোসেনের বড় ভাই মো. আবুল হোসেন বাদী হয়ে তেজগাও থানায় একটি সাধারণ ডায়রি(জিটি) করেন এবং আজ ১৬ জুলাই ভোরে তার লাশ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *