নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের ঐচ্ছিক তহবিল হতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ৩০ জন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় পরিষদের সম্মেলেন কক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে এ চেক বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু, উপজেলা সদর কলাকোপা ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল প্রমূখ।
