মো. নাজমুল হোসেন :
ঢাকার নবাবগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে নিয়ে এসব বৃক্ষ রোপন করা হয়। পরে তাদের মাঝে উপজেলা পরিষদের পক্ষ হতে প্রতিকী গাছের চারা বিতরণ করা হয়।
নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনসহ উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
অপর দিকে একই দিন সকালে ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্পও বিনিয়গ বিষয় উপদেষ্টা সালমান ফজলুর রহমানের ১৯-২০ অর্থবছরের ঐচ্ছিক তহবিল হতে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন মনজু, কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল প্রমুখ।
অন্যদিকে দুপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্পসারণ প্রকল্পের পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
