কেরানীগঞ্জে মাইক্রোবাসের চাপায় পথচারী নিহত

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মাইক্রোবাসের চাপায় এক পথচারী নিহত হয়েছে। নিহতের নাম নুরজাহান বেগম(৫০)। এই ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৬ জুলাই) দুপুর ২টায় কদমতলী-নবাবগঞ্জ সড়কের রামেরকান্দা এলাকায়। এই ঘটনায় ঘাতক মাইক্রোবাস ও চালক কাজী নাসির উদ্দিন সোহাগ(৩৮)কে আটক করেছে পুলিশ।নিহতের বাড়ি নবাবগঞ্জ উপজেলার আগলা চৌঘাটা এলাকায়।
রোহিতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মাহমুদ আলম জানান,নিহত নুরজাহান বেগম রামেরকান্দা এলাকায় রাস্তা পাড় হচ্ছিল। এসময় ঢাকা থেকে দ্রুত বেগে ছেড়ে আসা নবাবগঞ্জগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। এই ঘটনায় আশেপাশের লোকজন মাইক্রোবাস ও চালককে আটক করে তাদের জানায়। পরে নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *