কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি মদিনা নগরে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে আইনশৃংখলা রক্ষায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মদিনা নগর পঞ্চায়েত কমিটির উদ্যোগে শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় এই সভা অনুষ্ঠিত হয়।
শুভাঢ্যা ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আমিনুল ইসলাম আমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. আওলাদ হোসেন শুকুর, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম সুমন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মদিনা নগর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন প্যাদা, সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক আনোয়ার মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম সোহেল ও শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন মানিক প্রমুখ।
উল্লেখ্য মদিনা নগর এলাকায় গত কয়েক দিনে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় ওই এলাকার মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে।
