নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলায় পদ্মা তীরবর্তী বন্যা কবলিত ৬ টি ইউনিয়নের গ্রামগুলো সার্বিক অবস্থা ও ক্ষয়ক্ষতির পরিমান সরেজমিনে পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রাসাদ বিন কালাম ও উপজেলা প্রশাসন এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। পদ্মা তীরবর্তী এলাকায় ঘুরে বন্যা কবলিত পরিবারের সংখ্যা নির্ণয় কর হয়।
মকসুদপুর নারিশা, সুতারপাড়া বিলাশপুর, মাহমুদ পুর ও নয়াবাড়ি ইউনিয়নে সরেজমিনে গিয়ে স্ব স্ব ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগিতায় বন্যা কবলিত পরিবারের সংখ্যা নির্ণয় কর হয়।উর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলোচনা করে খুব দ্রুত সরকারি সহযোগিতার ব্যবস্থা করা হবে।
