মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত উপজেলায় মোট করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা ৪৭ জন। জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত সূত্র জানায় ২ এপ্রিল বৃহস্পতিবার মহাদেবপুর উপজেলায় যে ৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৭ জন। তাদের মধ্যে ১১ জন সম্পূর্ণ সুস্থ্য হয়েছেন। বাকী ৩৬ জন সকলেই সুস্থ আছেন । আক্রান্তদের প্রত্যেকের বাড়ি লক ডাউন দেয়া আছে। তারা সকলেই বাড়িতেই হোম কোয়ারাইনটাইনে এবং আইশোলেশানে আছে।
