মো.রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুজন অন্তসত্তা নারিসহ ৭জন গুরুতর আহত হয়েছে। বুধবার (১লা জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিন জামশা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ঐ এলাকার মোহাম্মদ হোসেনের স্ত্রী নুর নাহার(২৫),মনির হোসেনের স্ত্রী মলি আক্তার(২০),সমন আলীর স্ত্রী আমেনা বেগম(৭০),মাহাম আলীর স্ত্রী মনোয়ারা বেগম(৪০), সমন আলীর ছেলে মাহাম আলী(৫০), আবু দেওয়ানের ছেলে মোহাম্মদ হোসেন (৩৮), মাহামের পুত্র অনিক হোসেন (১৯)। এ ব্যাপারে মাহাম আলী বাদী হয়ে সিংগাইর থানায় ১টি অভিযোগ দায়ের করেন।
স্থানীয় ও আহত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিন জামশা গ্রামের সমন আলীর ছেলে মাহাম আলী দীর্ঘদিন যাবৎ শারারিয়া মৌজার আর এস ১১৫৭ দাগে বসত বাড়ী করে ভোগ দখল করে আসছে। হঠাৎ ৬/৭ দিন আগে প্রতিপক্ষ একই এলাকার প্রতিবেশী কালু মিয়ার ছেলে মো.দেলোয়ার (৩২) গং ঐ দাগ থেকে রাস্তা সংলগ্ন সোয়া ১ শতাংশ জমি দাবি করে। এরই মধ্যে গত বুধবার(১লা জুলাই) মাহাম আলী ঐ জায়গার মধ্যে ঘরের কাজ করতে গেলে দেলোয়ার গং বাধা দেয়। এতে কথা কাটাকাটির এক পর্যায় কালু মিয়ার ছেলে জিলু (৩৫),বজলু(৪২),ফজলুু (৪৫), মেয়ে ছালমা (২৮),বজলুর পুত্র রানা (২২) ফজলুর পুত্র বিজয় (১৬) গং বাড়ি চড়াও করে দেশীয় অস্ত্র-সস্ত্র,রড,কাঠের বাটাম দিয়ে মাহাম গংদের আঘাত করলে আমেনা বেগম(৭০),মনোয়ারা বেগম(৪০) ও মোহাম্মদ হোসেন(৩৮) মাথা ফেটে যায় এবং অন্তসত্তা দইু,নারিসহ অন্যদের শরীরের বিভিন্ন অংশে লাঠিপেটা করে মারাত্তক জখম করে। এতে তারা গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়লে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে মোহাম্মদ হোসেন ও আমেনা বেগমের অবস্থা আশংঙ্খাজনক বলে জানা গেছে।
প্রতিপক্ষ দেলোয়ারের বাবা কালু মিয়া বলেন-আমার জায়গা থেকে ওরা গাছ কাটছে তাই আমার ছেলেরা বাধা দিছে। এতে কথা কাটাকাটি ও একটু ঝগড়া হয়েছে। তিনি আরও জানান আমার ছেলে,নাতিদেরও মারছে। হাসপাতালে যায় নাই। ওরাতো নাটক করার জন্য হাসপাতালে গেছে।
