ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগ্যে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছে। বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে জাতীয় বৃক্ষরোপন অংশ হিসেবে সারাদশে স্বেচ্ছাসেবকলীগ কর্মীরা এ কর্মসূচি পালন করে।
সোমবার (২৯ জুন) দুপুরে দোহার উপজেলার মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়,মালিকান্দা স্কুল এন্ড কলেজ থেকে বৃক্ষ রোপন র্কমসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মাহবুবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর বেপারী, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ শাহাবু্িদ্দন, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়,সোলায়মান শরীফ, আওয়ামী লীগ নেতা কাউছার খালাসী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম রাকিব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশাল আহমেদ মারুফ, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, মালিকান্দা স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য কাজী ফরহাদ, রমজান মোল্লা, ডাক্তার শাহজান, ওমর চোকদারসহ ঢাকা জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো.মাহবুবুর রহমান স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের নিয়ে মালিকান্দা স্কুল এন্ড কলেজে বৃক্ষ রোপন করছেন

এসময় মো. মাহবুবুর রহমান বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসকে যুদ্ধ ঘোষণা করেছেন। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলতে হবে তাহলেই করোনা ভাইরাস সংক্রমন অনেকটা প্রতিরোধ করা সম্ভব। তিনি আরও বলেন, আমরা আশা করি জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ অচিরেই করোনা মুক্ত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাবে। এসময় তিনি ভাইরাস প্রতিরোধের সতর্কতার অংশ হিসেবে নিয়মিত জীবণুনাশক বা সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া, জনাকীর্ণ স্থানে সতর্ক থেকে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
এসময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী বলেন, পরিবেশকে জীবনবান্ধব করে তোলার ক্ষেত্রে গাছ লাগানোর কোনও বিকল্প নেই। গাছ ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকলকে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন এবং সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *