দোহারে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা দোহার উপজেলায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার নারিশায় মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) নারিশা যুব সমাজের আয়োজনে নারিশা উচ্চ বিদ্যালয়ের মাঠে ( সিজন-২) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। খেলায় অল স্টার একাদশ বনাম গ্লোরিয়ার্স স্টাইকার দল দুটি অংশ নেন। খেলার শুরুতে গ্লোরিয়ার্স স্টাইকার দলটি ব্যাটিং করে ১০ অভারে ১৬৩ রানে টার্গেট দেন। পরে অল স্টার একাদশ ১০ অভারে ১২৬ রান করে হারলে। গ্লোরিয়ার্স স্টাইকার দলটি ৩৭ রানে জয়লাভ করে।

নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিশা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য কবিরুল ইসলাম কবির, খন্দকার মিলকেন।

আরও উপস্থিত ছিলেন  মো. জসিম ইমন, সামসুদ্দিন সুমন, সোহাগ হোসেন,মারুফ হোসেন,  রাহাত, কামরুলসহ আরও অনেকে। পরে চ্যাম্পিয়ান দল গ্লোরিয়ার্স স্টাইকার ও রানার্স আপ দল অল স্টার একাদশকে মেডেল, পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *