সরকার জনপ্রতিনিধিদের জনগণের উন্ননের দায়িত্ব দিয়েছেন, ঢাকা জেলা প্রশাসক

মো. নাজমুল হোসেন: ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, জনগণের জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধিদেরকে দায়িত্ব দিয়েছে সরকার। তাই জনগণের স্বার্থ যদি তারা না দেখে তবে তারা তাদের দায়িত্ব হারিয়ে ফেলবে। সবার আগে জনগণের জন্য কাজ করতে হবে।

রবিবার সকালে ঢাকার নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুল ওয়াছেক মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলার ১৪টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে শতভাগ জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন কার্যক্রম নিশ্চিত করণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচএম সালাউদ্দীন মনজু।

জনপ্রতিনিধিদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুযায়ী জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। জন্ম ও মৃত্যু সনদ এখন সব জায়গায় ব্যবহৃত হয়। কাজেই এ সব কাজ গুলো খুব ভাল ভাবে শেষ করতে হবে। জন্ম ও মৃত্যু সনদ বিষয়ে দেশের প্রতিটি উপজেলার ১০টি দপ্তর ও অন্যান্য সংস্থাসহ ১৬ সদস্যের একটি টান্সফোর্স গঠন করেছে সরকার।

এ বিষয়ে আপনাদের ভালভাবে খোঁজ খবর নিতে হবে এবং জানতে হবে। একজন জনপ্রতিনিধি যেন গর্ব করে বছর শেষে বলতে পারেন আপনার ইউনিয়ন বা ওয়ার্ডে কতজন জন্ম নিয়েছে এবং মৃত্যু বরণ করেছে।

এ সময় জেলা প্রশাসক জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন রেজিষ্টার বহি ইউপি চেয়ারম্যানদের হাতে তোলে দেন।

বেলা ১১টায় পরিষদের সম্মেলন কক্ষে ঢাকা জেলা তথ্য অফিস আয়োজিত নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ওরিয়েন্টেশন কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে বিষেশ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার ঢাকা জেলা উপরিচালক মো. আবু জাফর রিপন, নবাবগঞ্জ উপজেলান পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

পরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে করোনা পরবর্তী শিক্ষার মানোন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় ও দিনব্যাপী উপজেলার আরও বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন শেষে জেলা প্রশাসক বিকেলে সরকারি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *