ঢাকার দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতাল ছেড়ে চিকিৎসকরা ব্যস্ত প্রাইভেট ক্লিনিকে। সরেজমিন জানা যায়, দোহার উপজেলায় চিকিৎসা সেবার অন্যতম নির্ভরযোগ্য স্থান হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সম্প্রতি দালালদের প্রকাশ্যে রোগী বাণিজ্যের কারণে সরকারের মহৎ উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে।
আরও দেখুন চিকিৎসা সেবা ব্যাহত, দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্যেMonth: নভেম্বর ২০১৯
বান্দুরায় উচ্ছেদের পর পূণরায় রাস্তা দখল
সপ্তাহ না যেতেই নবাবগঞ্জের পুরাতন বান্দুরা বাজারের ভূমি অফিস সংলগ্ন রাস্তাটি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। এক সপ্তাহ আগে সেখানে অভিযান পরিচালনা করে অবৈধ দোকান ও স্থাপনা ভেঙ্গে রাস্তাটি দখলমুক্ত করে ভ্রাম্যমাণ আদালত। কিন্ত এক সপ্তাহর মধ্যেই স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় আবার সেই পুরানো চেহারায় ফিরে এসেছে নয়নশ্রী ভূমি অফিস সংলগ্ন রাস্তাটি। মাত্র এক সপ্তাহ ব্যবধানে রাস্তাটি আবারও দখল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ পথচারীরা।
আরও দেখুন বান্দুরায় উচ্ছেদের পর পূণরায় রাস্তা দখলদোহারে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান বন্ধ
ঢাকার দোহার উপজেলায় অবৈধভাবে ইন্টারনেট ব্যবসা করার দায়ে স্কাইভিউ নামক এক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট জ্যোতি বিকাশ চন্দ্র
আইইডিসিআর’র গবেষণা, সব অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে ‘ই-কোলাই’
প্রাণসংহারী জীবাণুর হাত থেকে মানুষের জীবন রক্ষা করে যে অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে বেশির ভাগ প্রাণসংহারী জীবাণু। এ কারণে বিশ্বে বছরে কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে। এভাবে চলতে থাকলে অ্যান্টিবায়োটিক জীবাণুর কারণে ২০৫০ সালে বিশ্বে ১ কোটি লোকের মৃত্যু ঘটবে।
আরও দেখুন আইইডিসিআর’র গবেষণা, সব অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে ‘ই-কোলাই’পালামগঞ্জে মৃত্যু ফাঁদে পরিণত সংযোগ সেতুটি
ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জের পূর্বদিকে অবস্থিত পশ্চিম রাইপাড়া সংযোগ সেতুটির বেহাল দশা দীর্ঘদিন ধরে। এর ফলে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছে এই জনপদের ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। স্থানীয়দের দাবি, তাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সেতুটি দ্রুত সংস্কার করা হোক।
আরও দেখুন পালামগঞ্জে মৃত্যু ফাঁদে পরিণত সংযোগ সেতুটিফরিদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ৩, আহত ১৫
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরে ভাঙ্গায় এক সড়ক দুর্ঘটনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আজ সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আরও দেখুন ফরিদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ৩, আহত ১৫ওদের মূল্যহীন জীবন
রাজধানী জুড়ে শুধুই অট্টালিকা। এই অট্টালিকায় নিরাপদে বসবাস করছেন লাখো মানুষ। যারা এই অট্টালিকা তৈরি করছেন সেই নির্মাণশ্রমিকদের জীবন কতটুকু নিরাপদ? পরিসংখ্যান বলছে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পর সবচেয়ে বেশি মারা যান নির্মাণশ্রমিক। এ বছরেই এখন পর্যন্ত ১৪৮ জন নির্মাণশ্রমিক ভবন থেকে পড়ে বা বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন।
আরও দেখুন ওদের মূল্যহীন জীবননিয়ন্ত্রণহীন ওষুধের বাজার: ইচ্ছামতো দাম বাড়ায় কোম্পানিগুলো
দেশের ওষুধের বাজার নিয়ন্ত্রণহীন। যখন-তখন ইচ্ছামতো দাম বাড়ায় কোম্পানিগুলো। চলতি বছরের শুরুতে একবার বেড়েছে বিভিন্ন ওষুধের দাম।
আরও দেখুন নিয়ন্ত্রণহীন ওষুধের বাজার: ইচ্ছামতো দাম বাড়ায় কোম্পানিগুলোজিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা-খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিনের আবেদনের ওপর আজ সোমবার আপিল বিভাগে শুনানি হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের আজকের কার্যতালিকার ২৮ নম্বরে রয়েছে খালেদা জিয়ার জামিন আবেদন।
আরও দেখুন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা-খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজআইনের আওতায় আনা হচ্ছে ফেসবুক-ইউটিউব – তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
বর্তমানে নানা অপকর্ম ঘটছে ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে। নানা গুজব ছড়ানো থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত বিভিন্ন ছবি ও ভিডিও ছড়ানোর মত অপকর্ম ঘটছে। এছাড়া হ্যাকিং ও স্প্যামিংতো আছেই। তাই সামাজিক যোগাযোগের এ মাধ্যমকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। রোববার (২৪ নভেম্বর) শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘উগ্রবাদ ও সাইবার অপরাধ প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যেই সার্ভিস প্রোভাইডার হিসেবে ইউটিউব-ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে আইনের আওতায় এসেছে। আমাদের বিদ্যমান ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধন করে বাংলাদেশেও একই পরিকল্পনা করা হচ্ছে। বলেন, প্রতিবছর বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুক-ইউটিউব বিপুল অঙ্কের টাকা একপ্রকার হাতিয়ে নিচ্ছে। যা বন্ধ হওয়া উচিত।
আরও দেখুন আইনের আওতায় আনা হচ্ছে ফেসবুক-ইউটিউব – তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ