৬ দফা দাবিতে দোহারে স্বাস্থ্য কমপ্লেক্স এ স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতি‌বেদকঃ ৬ দফা দাবিতে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হ‌য়ে‌ছে।
আজ ২৪ই জুন রোজ মঙ্গলবার বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোহার উপজেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা, ১৬ তম গ্রেড থেকে ১৪ তম গ্রেডে উন্নতি, ইন হাউজ ট্রেনিং এর মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতি সহ ৬ দফা দাবিতে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এই সময় স্বাস্থ্য সহকারীদের দলনেতা মোবারক হোসেন জানায়, আমরা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে প্রান্তিক পর্যায়ে শিশুদের ১১ টি রোগের ১০ টিকা দিয়ে থাকি তারমধ্যে বিসিজি ও আইপিবি টিকা যারা দিয়ে থাকে তাদেরকে টেকনিক্যাল মর্যাদা দিলেও আমাদের কোনো টেকনিক্যাল মর্যাদা দেওয়া হয়নি। এ সময় তিনি আরো জানান, করোনার সময় দেশের সকল প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমরা জীবনে ঝুঁকি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গিয়ে জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছি।সরকার আমাদের বিভিন্ন সময় আশ্বাস দিও দাবি পূরণ করেনি। তাই এবার আমরা বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এর নির্দেশনা অনুযায় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি তার মধ্যে আজকের কর্মসূচি অন্যতম। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *