১৯৭৫ আর ২০২২ এক নয় বিএনপিকে আওয়ামীলীগের হুঁশিয়ার

মো. নাজমুল হোসেন : আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ভেবেছেন শেখ হাসিনাওকে হত্যা করবেন। মনে রাখবেন ১৯৭৫ আর ২০২২ এক নয়। আপনারা যদি আর একটিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেন, মনে রাখবেন আপনাদের এই দেশ থেকে বিতারিত করতে আওয়ামীলীগের মাত্র একদিন সময় লাগবে। ০৪ জুন শনিবার সকালে সারা দেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটক্তি ও হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে পথ সভায় ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন এ মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, সাড়া বাংলাদেশে আওয়ামীলীগ অনেক শক্তিশালী। আওয়ামীলীগের নেতৃত্বী দেশ এগিয়ে যাচ্ছে। বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দেশের উন্নয়ন অস্বীকার করলেও জনগণ এদেশের উন্নয়ন অস্বীকার করে না। তিনি বলেন, এক সময়ের বাংলাদেশ সাড়া বিশ্বের কাছে তলা বিহীন ঝুড়ি হিসেবে পরিচিত ছিলো। কিন্তু আজ শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব এখন বাংলাদেশকে উন্নয়নের বাংলাদেশ নামে চিনে। এর আগে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

এসময় ঢাকা জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক সাইদুর রহমান খান সোহেল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. শাফিল উদ্দিন মিয়া, ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান এম.এ বারী বাবুল মোল্লা, ইব্রাহিম খলিল, হুমায়ন কবির, বশির আহমেদ, একেএম মনিরুজ্জামান তুহিন, শিরিন চৌধুরী, রেশমা আক্তার পলাশ চৌধুরী, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য এসএম সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুজন বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্রাট আহমেদ, সাধারণ সম্পাদক সোহানুর রহমান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান, সাধারণ স¤পাদক নাসির উদ্দিন, সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *