নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার ৬৩১টি মসজিদে দোয়া পরিচালনার জন্য নগদ ৬লক্ষ একত্রিশ হাজার টাকা প্রদান করা হয়েছ। আজ বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে ১৫ আগস্ট উপলক্ষে উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।
উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভুঁইয়া কিসমত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষ হতে বিভিন্ন স্তরের নেতা কর্মীরে উপস্থিতে এ অর্থ প্রদান করেন।
জানা যায়, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার জুম্মার নামাজ শেষে বঙ্গবন্ধুর পরিবার, স্বাধীনতা যুদ্ধে সকল শহিদের আত্মার মাগফিরাত ও দেশের মঙ্গল কামনায় উপজেলার সকল মসজিদে দোয়ার আয়োজন পরিচালনার জন্য এ অনুদান প্রদান করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া উপজেলার ১২ টি মন্দির ও ৫টি গির্জায় একইভাবে মঙ্গল কামনা করার জন্য ১৭ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ড. মো. শাফিল উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ওয়াদুদ মিয়া, দেওয়ান তুহিনুর রহমান তুহিনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
