আবারও ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১৪ নভেম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।  আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এর আগে, এই ছুটির মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল। যা আজ আবারও বাড়িয়ে ১৪ নভেম্বর পর্যন্ত করা হলো। করোনা মহামারির কারণে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমান, এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করেছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *