১০ বছরেও মেলেনি গার্লফ্রেন্ড, তাই নিজেকে বিক্রির সিদ্ধান্ত

অ্যালান ইয়ান ক্লেটন নামে ব্রিটেনের নর্দ্যাম্পটনশায়ারের বাসিন্দা ওই ব্যক্তি পেশায় লরি চালক। ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকেই তিনি দিলেন নিজের বিজ্ঞাপন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তার সেই পোস্ট।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বান্ধবীর সন্ধানে ছিলেন তিনি। কিন্তু মনের মতো কাউকে কখনো পাননি। এরপর চেষ্টা করেন টিন্ডারসহ অন্যান্য ডেটিং অ্যাপের সাহায্যে বান্ধবী খোঁজার। তবে সেই চেষ্টাও বিফলে যায়। গত দশ বছরে বার বার একই পরিস্থিতি দেখে শেষ পর্যন্ত ফেসবুকের একটি গ্রুপে নিজেকেই বিক্রি করে দেয়ার কথা লেখেন অ্যালান। না কোনো মূল্য নয়, বিনামূল্যেই তাকে কিনতে পারবেন যে কোনো নারী।

ভাইরাল হওয়া ওই পোস্টে অ্যালানের সরল স্বীকারোক্তি, নারীদের সবাইকে বলছি আমার নাম অ্যালান। বয়স ৩০ বছর। আমি একজন ভাল মনের নারীর খোঁজে রয়েছি, যে আমার সঙ্গে সারাজীবন থাকবেন। অনেক ডেটিং অ্যাপ ট্রাই করেছি, কিন্তু কাউকে পাইনি। তাই এবার এই উপায়ে চেষ্টা করছি।

অ্যালানের এই পোস্টটি এখন নেটদুনিয়ায় ভাইরাল। অনেকেই তাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন। কেউ কেউ আবার তার সাফল্য কামনা করেছেন। এসবের মধ্যে একজনের সঙ্গে সম্প্রতি আলাপও হয়েছিল অ্যালানের। কিন্তু তা বেশি দূর এগোয়নি। তবে অ্যালান এখনো আশায় রয়েছেন। হয়তো অদূর ভবিষ্যতে পেয়ে যাবেন মনের মতো জীবনসঙ্গিনী।

এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অ্যালান বলেন, ডেটিং অ্যাপ, টিন্ডার অনেককিছুর মাধ্যমে চেষ্টা করেছিলাম। কিন্তু দশ বছরেও কাউকে খুঁজে পায়নি। তাই এই পোস্টটি করেছি। এদিকে, অ্যালানের পরিবারও চায় এবার যেন মনের মতো কাউকে পেয়ে যান তিনি।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *