নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৩৩০ জন ও দোহার উপজেলায় ৬৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা সংক্রামন ঠেকাতে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া দোহারের একজনকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতারে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ্র সরকার অনুপ।
এ পর্যন্ত নবাবগঞ্জে ১৯০ জন এবং দোহারে ১০৫ জন সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন পালন করায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
