সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অটোমেশন কার্যক্রম পরিদর্শন করলেন-স্বাস্থ্য সেবা বিভাগ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব নাজমুল হক খান। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে হাসপাতালের হলরুমে ক্রিস্টাল টেকনোলজী বাংলাদেশ লি: এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. ফারহানা কবির এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- (হাসপাতাল অনুবিভাগ) স্বাস্থ্য সেবা বিভাগ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব নাজমুল হক খান।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন- প্রকল্পটি ২০১৯ সালের শুরু হয় এবং প্রকল্পটি চলমান থাকবে। তিনি বলেন (শেয়ারড হেল্থ রেকর্ড) প্রকল্পের মাধ্যমে এমন কিছু কাজ শুরু, যার সুদূর প্রসারী প্রভাব রয়েছে।
তিনি আরও বলেন- শেয়ারড হেল্থ রেকর্ড এমন একটা অটোমেশন সিস্টেম যেটি বাস্তবায়নের ফলে প্রচলিত স্বাস্থ্যসেবা ব্যবস্থার আমুল পরিবর্তন হবে। হাসপাতাল সমূহ অটোমেশন পদ্বতি চালু হওয়ার ফলে প্রতিটি নাগরিক হাসপাতালে সেবা নেওয়ার সময় রেজিস্ট্রেশনের মাধ্যমে (পিআইডি) নাম্বার পাবে। ফলে পরবর্তীতে যে কোনো উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের হাসপাতালে সেবা নিতে আর কোনো রোগীকে পুরাতন প্রেসক্রিপশন সঙ্গে নিতে হবে না বরং প্রতিটি ভিজিটের সময় শুধুমাত্র (পিআইডি) স্কেন করে স্বাস্থ্যসেবা নিতে পারবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুগ্মসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখা) স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উম্মে সালমা তানজিয়া, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক ডা. বিল্লাল, পরিচালক (হাসপাতাল) স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী ডা. উরিদ হোসেন মিয়া, পরিচালক (এমআইএস) স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী প্রফেসর ডা. মিজানুর রহমান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মো. লুৎফর রহমান।
অন্যন্যদের মধ্যে ছিলেন- সিনিয়র সিস্টেম এনালিস্ট, এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তর ইঞ্জিনিয়ার সুখেন্দু শেখর রায়, ব্যবস্থাপনা পরিচালক, ক্রিস্টাল টেকনোলজী বাংলাদেশ লি: ডা. মো. মনিরুল ইসলাম খানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা হাসপালের অটোমেশন কার্যক্রম পরিদর্শন করেন।
