নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর আগমনে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবকলীগ,যুবলীগ, শেখ রাসেল স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে নেতকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে পথে পথে দাঁড়িয়ে কর্মীরা তাদের প্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করেন।
নবাবগঞ্জ উপজেলার টিকরপুর থেকে শুরু করে কোমরগঞ্জ, শুরগঞ্জ, নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার, মাঝির কান্দায় বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত হয়ে নবর্বিাচিত কেন্দ্রীয় দুই নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে নেতাকর্মীদের উদ্দেশে তারা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এ সময় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নেতা বানান সেই নেতা হন। আমরা ত্যাগী নেতাদের অবমূল্যায়ন মানি না। দলে যার ত্যাগ আছে শ্রম আছে তাদেরকে আমরা মূল্যায়ন করে উপজেলা, ইউনিয়নগুলোতে নেতা নির্ধারণ করব।
দলের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই পদ্মা সেতুর মত বড়ো বড়ো প্রকল্প আজ বাস্তবায়িত হচ্ছে। দেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। আমরা শেখ হাসিনার পাশে থেকে তার হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ।
পরে দোহার উপজেলার কার্ত্তিকপুর, বাঁশতলা, জয়পাড়া, বাহ্রাসহ বিভিন্ন স্পটে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে দোহার উপজেলার স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে সভাপতির নিজ গ্রাম ধোয়াইর তাদেরকে সংবর্ধনা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুব বেপারী, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পলাশ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, শেখ নয়ন আলী, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাশার চোকদার, যুবলীগ নেতা অনুপম দত্ত নিপু প্রমুখ।
