নির্যাতিতা নার্গিস খাতুন বলেন, তার স্বামী বিয়ের কিছুদিনের মধ্যেই তার এক নিকট আত্মীয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে বাধা দেয়ায় তার ওপর আরও বেশি নির্যাতন করা হয়।
তিনি জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নজরুল তার সঙ্গে বিনা কারণে ঝগড়া করেন। এক পর্যায়ে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দেন। তার বেতন তুলে দেয়ার পরও বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বললে তিনি অস্বীকৃতি জানান। এতে নজরুল ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করেন।
নার্গিসের বাবা হোসেন আলী শেখ জানান, তারা খবর পেয়ে নার্গিসকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। এরপর তার চিকিৎসার জন্য সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নার্গিসের বাবা হোসেন আলী জানান, নজরুলের লোকজন তাকে ফোন করে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। এতে তিনি সপরিবারে আতঙ্কের মধ্যে রয়েছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার (২৪ অক্টোবর) পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
