স্প্যানিশ ফরোয়ার্ডের পরিবারকে হত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট : ইউরো কাপের চলতি আসরে গ্রুপপর্বে সন্তোষজনক ফলাফল না আসায় এবং গোল মিস করায় সমর্থকদের কাছ থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন স্পেনের তারকা ফরোয়ার্ড আলভারো মোরাতা। এমনকি পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটির পর রাস্তায় তার স্ত্রী-সন্তানদেরও বাজেভাবে সমর্থকদের রোষানলে পড়তে হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান।

শুধু তাই নয়, গোল মিস করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার সন্তানদের মৃত্যুও কামনা করেছেন অনেকে। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল স্পেন। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জেরার্ড মোরেনো। মোরেনোর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মোরাতার কাছে। কিন্তু মোরাতাও সেটি বাইরে মেরে বসেন। আর স্লোভাকিয়ার বিপক্ষে শেষ
ম্যাচে মোরাতা নিজেই পেনাল্টি মিস করেন। দ্যা গার্ডিয়ান জানিয়েছে, মাঠের খেলায় ব্যর্থতার দায় নিজের
কাঁধে নিলেও পরিবারের ওপর আসা এসব হুমকিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন ২৮ বছর বয়সী মোরাতা। স্পেনের রেডিও স্টেশন কাদেনা কোপকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। মোরাতা বলেছেন, গোল করতে না পারায় মানুষ সমালোচনা করবেই। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আমি নয় ঘণ্টা ধরেও ঘুমাতে পারিনি। আমি আশা করব, তারা নিজেদের আমার জায়গা বসিয়ে চিন্তা করুক।সুইডেন, স্লোভাকিয়া ও পোল্যান্ডের গ্রুপে স্পেনই ছিল ফেবারিট। কিন্তু তিন ম্যাচে এক জয় ও দুই ড্রতে গ্রুপের দ্বিতীয় দল হয়ে শেষ ষোলোতে পা রেখেছে লা রোজারা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপের বর্তমান রানার্সআপ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *