স্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন নওয়াজ

বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সংসারে বাজছে ভাঙনের সুর। বিবাহবিচ্ছেদ চেয়ে দিন কয়েক আগেই নোটিশ পাঠিয়েছেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকী ওরফে অঞ্জনা কিশোর পাণ্ডে। এ বিষয়ে এতদিন চুপ ছিলেন। এবার বিষয়টি নিয়ে নিরবতা ভাঙলেন ভারতের জনপ্রিয় অভিনেতা নওয়াজ সিদ্দিকি।

এবার আলিয়াকে পাল্টা নোটিশ পাঠালেন অভিনেতা নওয়াজ। যেখানে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে ও ইচ্ছাকৃৃতভাবে তার মানহানি করা হয়েছে বলে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।
শোনা যাচ্ছিলো নওয়াজের কাছে আলিয়ার পাঠানো বিচ্ছেদের নোটিশের উত্তর দেননি অভিনেতা। এই বিষয়েও কথা বলেন তিনি।

নওয়াজউদ্দিন সিদ্দিকিকের নোটিশে লেখা, তিনি আলিয়ার থেকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যেই জবাব দিয়েছিলেন, সেই দিনটি ছিল ১৯ মে। অথচ আলিয়া বলেন, তিনি নাকি নওয়াজের কাছে কোনও জবাব পাননি। আলিয়ার অভিযোগ নওয়াজের কাছ থেকে তিনি মাসিক খরচ বাবদ কোনও টাকা পাচ্ছেন না, যে কারণে, বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারছেন না।

নওয়াজউদ্দিনের আইনজীবী আদনান শেখ বলেন, ‘আমার মক্কেল ইএমআই-ও বাচ্চাদের খরচ দিচ্ছেন। এমনকি বিবাহবিচ্ছেদের নোটিশের জবাবও দিয়েছেন আগেই এবং আবারও দিচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও আলিয়া আমার মক্কেলকে অপবাদ দেওয়ার চেষ্টা করছেন।’

নওয়াজ নোটিশে জানান, আলিয়া যেন তাকে অপবাদ দেওয়ার চেষ্টা না করেন। আর তিনি যা বলেছেন, তা যেন লিখিত বিবৃতি দিয়ে তুলে নেন, নাহলে অভিনেতা আলিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *