সৌদি আরবে করোনায় মারা গেল বাংলাদেশী সিংগাইরের মোশারফ

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): সৌদিআরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশের মোশারফ হোসেন (৪৫) মৃত্যু হয়েছে। মোশারফ হোসেনের বাড়ী সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্যচারিগ্রাম (গাজীখালী) এলাকার মৃত হাজী মোকছেদ আলীর ছেলে। সে দুই সন্তানের জনক। তার মৃত্যু নিশ্চিত করেছেন তার ছোট ভাই সৌদি প্রবাসী মো. আমজাদ হোসেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোশারফ দেশে ঋনগ্রস্থ হয়ে দুই বছর আগে একটু ভাল রোজগারের আশায় সৌদিআরব পাড়ি জমায়। সৌদিআরবের জেদ্দা এলাকায় একটি দোকানে টেইলার্সের ব্যবসা করতেন। তিনি ফ্রি ভিসায় গিয়ে ব্যবসা শুরু করেন। এরই মধ্যে জ্বর, সর্দি কাশিসসহ করোনা উপসর্গ নিয়ে গত ২৬ মে তার বন্ধ্ আবু বকর সিদ্দিকের সহযোগিতায় জেদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি হন। পরে করোনা ভাইরাসের নমুনা দেন ওই হাসপাতালে এতে পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসোলেশনে থেকে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। আইসিইউতে থাকা অবস্থায় শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার ছোট ভাই আমজাদ বাড়িতে ফোন করে জানান। এদিকে মোশারফের মৃত্যুর সংবাদ পেয়ে বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
এ ব্যাপারে চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীন বলেন, মোশারফ ভাল লোক ছিল তার পরিবারের পক্ষ থেকে আমার কাছে এসেছিল। লাশ সৌদিআরবে দাফন করতে যাবতীয় কাগজপত্র ঠিক করে এম্বাসীতে দ্রুত পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *