সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : উৎসবমূখর পরিবেশে শুরু হয়েছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান, শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ঢাকা মহা ধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এনডি ক্রুজ।

অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলনের পর অতিথিদের ফুল ও নৃত্যের মাধ্যমে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা। অতিথিরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্টল ঘুরে তাদের উদ্ভাবনী বিভিন্ন প্রযুক্তি দেখে নিজেদের আত্মসন্তোষের কথা জানান।

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ফাদার স্ট্যানিসলাউস গমেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট থেকলাস্ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রূপালী কস্তা, সেন্ট জেফিয়ার্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ সিস্টার গ্রেসি মুকুলি গমেজ, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি ইমরান হোসেন সুজন, অঞ্জনা রানী ধর, শিক্ষক প্রতিনিধি রানু শিশিলিয়া গমেজ, ব্রজো গোপাল মন্ডল, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সিস্টার পুষ্প ট্রিজা কস্তা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *