সুশান্তের পথে হাঁটছেন শ্রাবন্তীর স্বামী?

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর স্বামী রোশান সিংকে নিয়ে জল্পনা বাড়ছে টলিপাড়ায়। আলাদা হওয়া পর থেকেই গণমাধ্যমের নজর তাদের দিকে। এসব ভুলে কাজে মনোযোগী হয়েছেন শ্রাবন্তী কিন্তু রোশান ভুগছেন একাকিত্বে। তারই আভাস পাওয়া গেছে তার ইনস্টাগ্রাম সূত্রে।সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে তিনটি স্টোরি আপলোড

করেছিলেন রোশান। তৃতীয় স্টোরিতে চোখ আটকে যায় নেটিজেনদের। তাতে দেখা গেছে, কাপলদের ভিড়ের মাঝে একা দাঁড়িয়ে এক যুবক। তাকিয়ে আছে ভালোবাসার জুটিগুলোর দিকে। সে ছবির ওপরেই রোশান লিখেছেন, ‘মাই কন্ডিশন’।নিজের একাকিত্ব বোঝানোর জন্যই ছবিটি শেয়ার করেছেন রোশান। এবার সুশান্ত সিং রাজপুতের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন রোশান। ক্যাপশনে লিখেছেন, ‘নো ক্যাপশন’। শেয়ার করা ছবির কমেন্টস অপশনও বন্ধ করা।

ছবিটি চোখে পড়েছে নেটিজেনদের। হটাৎ কেন সুশান্তের সঙ্গে ছবি শেয়ার করেছেন তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, হয়তো সুশান্ত সিং রাজপুতের পথে হাঁটছেন রোশান। আবার অন্য কেউ বলছেন, একাকিত্ব গভীরভাবে ভর করেছে শ্রাবন্তীর স্বামী ওপর।

মাস খানেক আগে শ্রাবন্তীর সঙ্গে দূরত্ব বেড়েছে তৃতীয় স্বামী রোশানের। এক ছাদের নিচে থাকছেন না তারা। এমনটাই জানিয়েছেন রোশান। ওদিকে শ্রাবন্তীও মুছে ফেলেছেন রোশানের শেষ চিহ্ন। যদিও এ বিষয়ে মন্তব্য করতে নারাজ এ অভিনেত্রী। কলকাতার একটি গণমাধ্যমে ‘বিচ্ছেদ’ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে থেকে সরেও গিয়েছেন শ্রাবন্তী।

ওদিকে ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। পুলিশ এটিকে আত্মহত্যা বলে উল্লেখ করেছে। বলিপাড়ায় খবর রয়েছে, মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছেন সুশান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *