সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ে মাঠে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিাতির মধ্য দিয়ে আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ কুমার সিংহ এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটি প্রশ্ন লিখবে। বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখতে হবে। ভালো রেজাল্ড করতে হবে। বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। আর অভিভাবকগণ আপনাদের সন্তানদের ভালো গাইড দেবেন। পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করবেন না।

শেখ আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদেরকে তোমাদের আবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। শিক্ষকদের দেওয়া শিক্ষা ও উপদেশ অনুসরণ করার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তোমাদেরকে ভালো ফলাফল উপহার দিতে হবে,যেন বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন থাকে।


বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুল জলিল মাদবরের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক বোরহান উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শেখ আবুল কালাম আজাদ, মজিদ মেম্বার, আওয়ামীলীগ নেতা রাহিম কমিশনার, সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ কুমার সিংহ, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক শেখ হৃদয় মাদবর, সুতারপাড়া ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন, বিশিষ্ট সমাজসেবক নূর আলম,তরুণ সমাজসেবক মো. সাদ্দাম বেপারী, আয়তুল হক খান, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রহিম সিকদার, উমেদ মাদবর, সোবহান মাদবর, বাদল শিকদার, আব্দুল হাকিম, ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন ফাহিম আফ্রীদিসহ অভিভাবক, শিক্ষার্থী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *