সিরাজদীখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানার পদোন্নতি ও বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে রবিবার বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে ও উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শবনম সুলতানা,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. গুল রাওশন ফেরদৌস,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সমুন মধু,উপজেলা নির্বাচন কর্মকর্তা আল আমিন, সিরাজদীখান প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন,সাবেক সভাপতি কে এন ইসলাম বাবুল,ইমতিয়াজ উদ্দিন বাবুল. প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শেখ মোহনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে পদোন্নতি ও বদলী জনিত বিদায় সংবর্ধনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানাকে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
